• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন সচিবকে যোগদানে শিক্ষার্থীদের বাধা

প্রতিনিধি / ১৪১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডের সদ্য নিয়োগ পাওয়া সচিব অধ্যাপক ড. ফাতেমা হেরেনকে যোগদান করতে দেননি শিক্ষার্থীরা। সোমবার (২৭ জানুয়ারি) শিক্ষা বোর্ডে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করায় সচিব ড. ফাতেমা হেরেন যোগদান করতে পারেননি। পরে বিকেলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা।

এর আগে ড. ফাতেমা হেরেন বিএম কলেজের উপাধ্যক্ষ পদে যোগদানের চেষ্টা করলেও ছাত্রদের বাধায় তা বাতিল হয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সমন্বয়ক দাবি করে আকবর মুবিন সাংবা‌দিকদের বলেন, ড. ফাতেমা হেরেন ইসলামবিদ্বেষী এবং আওয়ামী লীগের দোসর।

তিনি বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবেও যোগ দেওয়ার চেষ্টা চালিয়েছেন। তখন আমরা তাকে প্রতিহত করেছি। বোর্ডে আবার সচিব হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বোর্ড চেয়ারম্যানকে বলেছি, ড. হেরেনের আদেশ বাতিল করতে হবে।

তিনি জানান, বোর্ডের চেয়ারম্যান তাদের সামনে ফোন কল করে ড. হেরেনকে বলেছেন, তার নির্দেশনা ছাড়া যেন তিনি বোর্ডে না আসেন। এছাড়া শিক্ষার্থীরা বিষয়টি বিভাগীয় কমিশনারকেও জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ছাত্র সমন্বয়করা তার কার্যালয়ে এসেছিলেন। তারা সদ্য নিয়োগ পাওয়া সচিব ড. ফাতেমা হেরেনের আদেশ বাতিলের দাবি তুলেছেন।

তিনি ছাত্রদের এ দাবি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় জানিয়েছেন। তিনি বলেন, ড. ফাতেমা এখন পর্যন্ত যোগদান করতে আসেননি। তবে তাকে ফোন কল করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/