• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল। / ১৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।

বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের (বিএসএসএফ) ৩য় বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী আনন্দ ভ্রমণ, মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ও শনিবার (৯ ও ১০ অক্টোবর) পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতসংলগ্ন হোটেল রয়েল হেরিটেজে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সত্য ও ন্যায়ের পথে এবং দেশ ও গণমাধ্যমের কল্যাণে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সভাপতি ফয়সাল রাকিব (দৈনিক বাংলাদেশ সমাচার), সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন (দৈনিক সত্য সংবাদ), সহ-সভাপতি লিটন বাইজিদ (ভোরের অঙ্গীকার) ও বেলাল হোসেন শিকদার (আলোকিত বরিশাল), সাধারণ সম্পাদক সৈয়দ বাবু (আজকের বার্তা) এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. আর. শুভ (দৈনিক সত্য সংবাদ) ও এস.এম আল আমিন(দক্ষিন বঙ্গ)।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এইচ. এম. সোহেল (আজকের বার্তা), সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ(বাংলার ক্রাইম বার্তা), দপ্তর সম্পাদক গাজী আরিফুর রহমান (বাংলাদেশের খবর), অর্থ সম্পাদক শফিকুল ইসলাম (রবি) (বাংলার কণ্ঠস্বর), প্রচার সম্পাদক সুমন্ত হালদার (দৈনিক সত্য সংবাদ), ক্রীড়া সম্পাদক আজিজুল মোল্লা (চ্যানেল এওয়ান), পাঠাগারবিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম (সময়ের বার্তা) এবং সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম শান্ত।
অনুষ্ঠানে আরও অংশ নেন কার্যনির্বাহী সদস্য ইমরান হোসেন (কলমের কণ্ঠ), মাসুম শিকদার (দেশ প্রতিদিন) ও খান আরিফ (দৈনিক ভোরের চেতনা)। এ ছাড়া উপস্থিত ছিলেন সদস্য মো: জাকির হোসেন সবুজ (কলমের কণ্ঠ), আল আমিন সরদার (আজকের বরিশাল), মো: খলিল মোল্লা (বরিশাল ২৪ ঘণ্টা), আতিকুর রহমান চৌধুরী (দৈনিক ডেসটিনি) এবং প্রসংজিৎ হাওলাদার(দখিনের কথা) সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
আনন্দ ভ্রমণ ও বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।
আয়োজকেরা মনে করেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/