• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০ এমপি হয়েই নুরের চমক, ভোটারদের কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিস জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই।

তালুকদার আরিফ। / ৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬

তালুকদার আরিফ।
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা এলাকায় চালককে কুপিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে ০১/০৩/২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে। মির্জাগঞ্জ থানার অধীন ১নং মাধবখালী ইউনিয়নের চৈতা বাজার সংলগ্ন চাকরখালী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ আঃ ছোবাহান খানের দ্বিতীয় পুত্র মোঃ সাইফুল ইসলাম প্রতিদিনের মতো অটোরিকশা চালাতে বের হন। বিকেলের দিকে সুবিদখালী এলাকা থেকে দুইজন ব্যক্তি যাত্রীবেশে তার অটোরিকশায় ওঠেন। তারা জানান, চৈতা বাজারের একটু সামনে নামবেন।
চৈতা বাজার অতিক্রম করার পর নির্জন স্থান দেখে তারা চালক সাইফুলকে অটোরিকশা থামাতে বলেন। অটো থামানোর সঙ্গে সঙ্গেই তারা সাইফুলের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় সাইফুল বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে গুরুতর জখম করে ফেলে রেখে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ প্রেরণ করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/