তালুকদার আরিফ প্রকাশক ও সম্পাদক
পহেলা বৈশাখ, ১৪ই ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস), পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আযহাসহ বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বরিশাল নগরীর বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক সমাগম ঘটে। পরিবার-পরিজন, নারী ও শিশুদের নিয়ে আনন্দঘন সময় কাটাতে এসব স্থানে ছুটে আসেন হাজারো দর্শনার্থী।
তবে প্রতি উৎসবেই একই চিত্র সামনে আসে—বেপরোয়া মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইকের অনিয়ন্ত্রিত চলাচলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে। বিশেষ করে নগরীর দর্শনীয় স্থান ৩০ গোডাউন নদীর পাড় ও তালতলী নদীর পাড় এলাকায় এসব যানবাহনের অবাধ বিচরণ জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
দর্শনার্থীরা জানান, যেখানে স্বস্তিতে হাঁটাচলা ও পরিবার নিয়ে সময় কাটানোর কথা, সেখানে দ্রুতগতির যানবাহনের কারণে আতঙ্কের মধ্যে থাকতে হয়। শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
সচেতন মহল মনে করছেন, উৎসবকে কেন্দ্র করে এসব বিনোদন এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ বা সম্পূর্ণ নিষিদ্ধ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে নাগরিকরা বরিশাল সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন—উৎসবের দিনগুলোতে বিনোদনকেন্দ্রগুলোকে যানবাহনমুক্ত ঘোষণা করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
https://slotbet.online/