• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে নবনির্বাচিত এমপি”র সাথে শুভেচ্ছা বিনিময় করেন জনাব শাহ জামাল হাওলাদার

প্রতিনিধি / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর–৫ আসনে জনগণের বিপুল সমর্থনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট মজিবুর রহমান সরোয়ারের বিজয় বরিশালের রাজনৈতিক অঙ্গনে এক নতুন আশার বার্তা নিয়ে এসেছে। এই গৌরবময় বিজয়ের প্রেক্ষিতে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

এ সময় শুভেচ্ছা প্রদান করেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহ জামাল হাওলাদার। ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে তিনি বিজয়ী প্রার্থীর প্রতি সম্মান ও সদিচ্ছা প্রকাশ করেন এবং এই বিজয়কে গণতন্ত্র ও জনগণের মতামতের প্রতি শ্রদ্ধার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরা। সবার সম্মিলিত উপস্থিতি ও আন্তরিকতায় পরিবেশটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। বিজয়ী প্রার্থীর প্রতি মানুষের ভালোবাসা ও প্রত্যাশা স্পষ্টভাবে প্রতিফলিত হয় এই আয়োজনের মাধ্যমে।

বরিশাল সদর–৫ আসনের এই বিজয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়, বরং সাধারণ মানুষের আশা–আকাঙ্ক্ষা, অধিকার ও উন্নয়নের স্বপ্নের প্রতীক। জননেতা হিসেবে এডভোকেট মজিবুর রহমান সরোয়ার আগামীর দিনগুলোতে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশাই ব্যক্ত করেন উপস্থিত সবাই। এই বিজয়ের মাধ্যমে বরিশাল সদর–৫ আসনে গণতান্ত্রিক অর্থে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জনস্বার্থে দায়িত্বশীল নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হবে,এমন আশাই সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/