• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পটুয়াখালী-২ আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ বেসরকারিভাবে বিজয়ী

প্রতিনিধি / ৭২ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং অফিসার আবু সালেহ বিভিন্ন কেন্দ্রের ফলাফল সংগ্রহের পর উপজেলা নতুন অডিটরিয়ামের ভোট কেন্দ্র পর্যবেক্ষণ মনিটরিং সেল থেকে তাকে বিজয়ী ঘোষণা করেন।

পোস্টাল ভোট ছাড়া তিনি ৯৯ হাজার ৪৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট। এ ছাড়া হাতপাখা প্রতীকের মালেক হোসেন ১৪ হাজার ১৫৯, ঈগল প্রতীকের মো. রুহুল আমিন ৪০৫ এবং ট্রাক প্রতীকে মো. হাবিবুর রহমান পেয়েছেন ৩৪৮ ভোট।

সর্বমোট ১ লাখ ৮৫ হাজার ১৯৩ ভোট গৃহীত হয়। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫০০ জন। দুইজন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার।

উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। এ আসনের নির্বাচনে ছোটখাট ঘটনা ছাড়া বড় ধরনের তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলাফল ঘোষণার পর অশ্রুসিক্ত হয়ে পড়েন ড. মাসুদ। প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি নয়, প্রকৃতপক্ষে কেউ অন্যায় অপকর্ম করলে তাকে আইনের আওতায় আনা হবে জানান তিনি। ৬০ দিনে মাদকমুক্ত ও ৯০ দিনে নিজ এলাকা বাউফলকে দুর্নীতিমুক্ত করাসহ প্রতিশ্রুতি বাস্তবায়নে এলাকাবাসীর সহোযোগিতা চাইলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/