• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বাউফলে জামায়াতের নেতা কর্মীদের হাতে অবরুদ্ধ বিএনপি’র প্রার্থীর বহনকারী গাড়ী

প্রতিনিধি / ৭১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী -২ বাউফলে বিএনপি মনোনীত (ধানের শীষ) মার্কার প্রার্থী সাবেক এমপি শহিদুল আলম তালুকদারর বহনকারী গাড়ি অবরুদ্ধ করে রাখে জামায়াতের নেতা কর্মী ও সমর্থকরা। রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে বাউফল থানার সামনে তার গাড়িটি অবরুদ্ধ করা হয়। পরে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে গাড়িটি ছেড়ে দেয়া হয়।

সূত্রে জানাগেছে, বাউফলের চন্দ্রদ্বিপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজারে দাঁড়িপাল্লার একটি মিছিলে ধানের শীষের কর্মী সমর্থকরা হামলা করে। এঘটনার প্রতিবাদে শহরে জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

তখন বিএনপির কর্মী সমর্থকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তখন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে নিরব থাকতে দেখা যায়। সূত্র জানায়, বাউফল থানার ওসি মোহাম্মাদ সিদ্দিকু রহমানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অপসারণের দাবিতে কয়েকশ নেতা-কর্মী ও সমর্থক থানার সামনে জড়ো হয়।

এসময় বিএনপির সাবেক এমপি ও ধানের শীষ মার্কার প্রার্থী সহিদুল আলম একটি নির্বাচনী সভায় যোগ দিতে তার ব্যক্তিগত গাড়ি যোগে থানার সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন কমীসমর্থকরা তার গাড়িটি অবরুদ্ধ করে ভুয়া ভুয়া শ্লোগান দেয়।

একপর্যায়ে জামায়াতের শীর্ষ পর্যায়ের কয়েক নেতার হস্তক্ষেপে বিএনপি প্রার্থীর গাড়িটি ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় পৌর শহরে উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এ বিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, পরিস্থিতী নিয়ন্ত্রনের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/