• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ইটভাটার আগুনে পুড়ে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

প্রতিনিধি / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যাওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন।

এর আগে গত ৬ জানুয়ারি বিমানবন্দর থানাধীন রহমত পুর এলাকায় ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতা বসত ইট ভাটায় পড়ে যান এসআই মেহেদী হাসান। তখন শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

সেসময় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। টানা ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।

মৃত মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন তিনি। সর্বশেষ বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন তিনি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার বলেন, ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যান এস আই মেহেদী। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। শুক্রবার তার গ্রামের বাড়ি বরগুনায় দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/