• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

অবৈধভাবে বালু উত্তোলন : ভোলায় ড্রেজার-বাল্কহেডসহ আটক ৬

প্রতিনিধি / ১৪১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার লালমোহন উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযান চালিয়ে ‘আল্লাহর দান’ ও ‘সিফাত-২’ নামে দুটি ড্রেজার এবং ‘রুম্মান-১’ ও ‘সিফাত-১’ নামে দুটি বাল্কহেডসহ ছয় জন বালু উত্তোলনকারীকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (৫ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত লালমোহনের গজারিয়া খালের মোড় থেকে তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাত সোয়া ৯টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুন-অর রশীদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নদী ভাঙনের অন্যতম কারণ হলো অবৈধভাবে বালু উত্তোলন। অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজারের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি লালমোহন আউটপোস্ট ও পুলিশের সমন্বয়ে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ড্রেজার, বাল্কহেডসহ ছয় বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

পরে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করা ড্রেজার, বাল্কহেড ও ৬ আসামিকে ছয় লাখ টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/