• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বন্ধুকে পুলিশে দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রতিনিধি / ২৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বন্ধুকে ছাত্রলীগ তকমা দিয়ে পুলিশ দিয়ে বন্ধুর প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই নেতাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

গ্রেপ্তার ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার চন্ডিগড় গ্রামের মজিুবুর রহমানের ছেলে। দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, নেত্রকোণা শহরে বসবাস করা ওই ছাত্রী রাজধানীর একটি কলেজে সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

তার সাথে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের এক ছাত্রের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের মধ্যে বিয়ে ঠিক হয়। এ অবস্থায় তারা সোমবার দুর্গাপুরে ঘুরতে যায়।

তিনি বলেন, ওই ছাত্রীর প্রেমিক ও হবু স্বামীর সাথে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্বের সম্পর্ক ছিল। তারা ফয়সালের কথামতো বিরিশিরিতে একটি হোটেলে ওঠে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে কলেজছাত্রীকে হোটেলে রেখে খাবার কিনতে যান হবু স্বামী।

এ সুযোগে ছাত্রদল নেতা ফয়সাল পুলিশ ডেকে তার বন্ধুকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত দাবি করে দ্রুত গ্রেপ্তার করতে বলেন। তখন পুলিশ ওই ছাত্রকে আটক করে। আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন।

ওসি মাহমুদুল হাসান জানান, ওই ছাত্রকে আটকের সময়ই তার হবু স্ত্রীর কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করেন ছাত্রদল নেতা ফয়সাল। পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায়। এ সময় ছাত্রীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে আটক করা হয়। সর্বোচ্চ আধাঘণ্টা সময়ের মধ্যে পুরো ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে ছাত্রদল নেতা ফয়সালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ফয়সালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ব্যক্তির কোনো অপকর্মের দায় দল বহন করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/