• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

প্রতিনিধি / ২৪২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে মৃত ঘোষণা করে করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে প্রতিকী কফিনসহ মিছিল করেছেন তারা। বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোর থেকে মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা চারদফা দাবি নিয়ে সুশৃঙ্খল আন্দোলন করছিলাম কিন্তু উপাচার্যের নির্দেশে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করতে জিডি করা হয়েছে। এই অথর্ব প্রশাসন আমাদের দাবির প্রতি কর্ণপাত না করে মামলা দিয়ে আন্দোলনকে বানচালের চেষ্টা করছে।

আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান বলেন, গতকালকে আমরা দেখেছি ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে অবস্থান নিলেও প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী নাজমুল ঢালি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ৪ দফা যৌক্তিক দাবি প্রশাসনকে জানালে, তারা এখন অবধি কোনো পদক্ষেপ নেয়নি। বরং সৈরাচার ভিসি এই আন্দোলনকে দমানোর জন্য ২২ জন শিক্ষার্থীর নামে জিডি করে যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সৈরাচারি মনোভাবের বহিঃপ্রকাশ আমরা এই সৈরাচারী মনোভাবের বিরুদ্ধে এবং প্রশাসনের নিস্তব্ধতার কারণে আজকের এই কফিন মিছিল আয়োজন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/