• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির

প্রতিনিধি / ২০৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল বরিশাল সদর উপজেলার যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন মনির জামিনে মুক্তি পেয়েছেন। আদালত জামিন আবেদন মঞ্জুর করলে রোববার (৪ মে) বিকেলে বরিশাল কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। কারাগারের গেটে বাস্তুহারা দল জেলা শাখার পক্ষ থেকে মনিরকে ফুলেল শুভেচ্ছা ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

সদর উপজেলা বাস্তুহারা দলের আহবায়ক মো. শাহ আলম বলেন, সাখাওয়াত হোসেন মনির বাস্তুহারা দলের পদধারী নেতা। কিন্তু তাকে একটি কুচক্রী মহল আওয়ামী লীগের কর্মী বলে প্রচার করে পুলিশ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করিয়েছে। আমরা শুরু থেকেই ঘটনাটি জানিয়ে আসছিলাম। আদালত তার জামিন মঞ্জুর করায় আজ তিনি কারাগার থেকে বেড় হন। তাকে আমরা সকলে বরণ করে নিয়েছি।

মনিরকে বলেছি, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মী তোমার পাশে আছে। কোন চক্রান্তে জনাব তারেক রহমানের কর্মীদের দমিয়ে রাখা যাবে না। বাস্তুহারা দল বরিশাল জেলা কমিটির আহবায়ক মিলন মুন্সী বলেন, আমরা অত্যান্ত আনন্দিত সাখাওয়াত হোসেন মনির জামিনে মুক্তি পেয়েছেন। আমাদের দলীয় নেতাকে হয়রানিকারীদের বিচার দাবী করছি।

মূলত তিনি একটি বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে গ্রেফতার করানো হয়েছিল। উল্লেখ্য, ১৬ এপ্রিল নগরীর নতুন বাজার এলাকা থেকে মিথ্যা অভিযোগে সাখাওয়াত হোসেন মনিরকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে বিএনপি নেতার দায়ের করা মামলায় কারাগারে পাঠায়। ১৯ দিনের কারাভোগের পর ৪ মে জামিন লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/