• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে দেখা নেই সূর্যের, তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

প্রতিনিধি / ১৩০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে গত দুদিন ধরে সূর্যের দেখা মিলছেনা। মেঘলা আকাশ ও ঘনকুয়াশায় শীতের তীব্রতাও বাড়ছে। ফলে মেঘলা আকাশ এবং ঘনকুয়াশায় শীতের তাপমাত্রাও বৃদ্ধে পেয়েছে। আগামী ২-৩ দিনে বরিশাল অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে বুধবার দুপুরের পর আকাশ মেঘাচ্ছন্ন কেটে গেলেও বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত সূর্যের কোন দেখা মেলেনি। ফলে সকাল থেকেই ভোগান্তির চিত্র ফুটে ওঠে জনজীবনে।

ঘনকুয়াশার কারণে সড়ক ও নৌপথে বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে দেখা যায়নি মানুষদের। রাস্তাঘাট ফাঁকা থাকায় ব্যবসা-বাণিজ্যে নেমে আসে অস্থিরতা। তবে দুপুরের পর ভিড় দেখা যায় ফুটপাতের গরম পোশাকের দোকানে।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক প্রণব কুমার রায় জানিয়েছেন, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিলো ৭ কিলোমিটার। আর চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারনে নৌ ও সড়ক পথে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।

এদিকে সকাল থেকেই ভোগান্তির চিত্র ফুটে ওঠে জনজীবনে। ভোগান্তিতে পরেছে কর্মস্থলে যাওয়া ও খেটে খাওয়া মানুষ। এরপরও জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেও নেমেছেন কাজে। আবহাওয়ার এ অস্বাভাবিক পরিস্থিতিতে শিশু ও বয়োবৃদ্ধদের বিশেষ সতর্কতার সাথে রাখতে ও থাকতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

নতুর বছরের প্রথম দিন থেকেই বরিশালে ঠান্ডার দাপট বাড়তে শুরু করে। অপরদিকে, আকাশ মেঘলা ও ঘনকুয়াশার কারণে বিমান ও সড়ক পথেও কিছুটা ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।

এদিকে, শীতে শিশু এবং বয়স্ক মানুষের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বরিশালে শীতের তীব্রতায় হাসপাতালে বেড়েছে শিশুসহ বিভিন বয়সের রোগীদের স্যংখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/