• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা সাইদুর গ্রেপ্তার

প্রতিনিধি / ১৩৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদরের সাবেক উপজেলা সাইদুর রহমান রিন্টুকে (৬০) গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে খিলগাঁও তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৩০ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

রিন্টুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ১৯ জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অস্ত্রশস্ত্র ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জি ব্লকের ৫ নম্বর রোডে ৫৬ নম্বর বাড়ির সিড়িঁতে গুলিবিদ্ধ হন মোছা. মায়া ইসলাম (৫১)।

পরে ২০ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় নিহতের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৩১ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা রিন্টুকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে রিন্টুকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/