• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

প্রতিনিধি / ১৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রংপুরের গংগাচড়ায় সড়ক দুর্ঘটনায় দক্ষিণ কোলকোন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিলিপ কুমার মহন্ত (৪৫) নিহত হয়েছেন। এতে অটোচালকসহ আরও দুজন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে গংগাচড়ার মৌলভীবাজার সংলগ্ন পান্নুর মিলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মনি সরকার জানান, আমাদের অটোরিকশাটি রংপুর থেকে গংগাচড়ার দিকে যাচ্ছিল।

হঠাৎ গংগাচড়া থেকে ছেড়ে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। অটোরিকশা চালকের ডান পাশে বসেছিল শিক্ষক দিলিপ মোহন্ত।

বাসের ধাক্কায় অটোরিকশাটি পাশে পরে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক দিলিপ কুমার মহন্তের। আমার মাথায়ও একটু লেগেছে। দিলিপ চন্দ্র মোহন্ত কোলকোন্দ ইউনিয়নের পীরেরহাট বটতলা গ্রামের প্রয়াত শিক্ষক দিগম্বর চন্দ্র বর্মনের বড় ছেলে।

গংগাচড়া থানার ওসি আল এমরান জানান, ঘটনা স্থলে একজনের মৃত্যু হয় এবং তিনজন আহত হয়। আহতদের রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত দিলিপ মোহন্তকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/