• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ট্রাকচাপায় নারীর মৃত্যু

প্রতিনিধি / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর নতুল্লাবাদ মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির সিকদার। নিহত মাসুমা রহমান (৩৫) বরিশাল কাশিপুর ইউনিয়নের কলস গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় করে বরিশালের উদ্দেশে যাচ্ছিল এক নারী। হঠাৎ অটোরিকশাটিকে পিছন থেকে এসে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়েই যেতেই একটি ট্রাক এসে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির সিকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং বাইক চালককেও আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/