• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরগুনায় ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি / ১৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার তালতলীতে ধানক্ষেত থেকে আব্দুর রহমান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লাউপাড়া এলাকার মীরাবাড়ির সামনে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত আব্দুর রহমান ওই এলাকার আউয়াল শিকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া মীরাবাড়ির সামনে সকাল বেলা নিজেদের ধানক্ষেত দেখতে যায় আব্দুর রহমান।

এরপরে তিনি আর বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। দুপুর ২টার দিকে ছোটভাই ইশা সিকদার ধানক্ষেতে মৃত ভাইকে দেখতে পেয়ে স্বজনদের জানায়।

পরে স্বজনরা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই এলাকায় সাপের উপদ্রব বেশি থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সাপের দংশনে মারা গেছে আব্দুর রহমান।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমরান আলম বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার শরীরে কোনো ধরণের আঘাতের চিহ্ন নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/