• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরগুনায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রতিনিধি / ৯৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটা উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম নাসির উদ্দিন চৌকিদার। অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগীর মা পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন। পরে ভুক্তভোগী নিজেও থানায় এসে তার বাবার বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী (১৫) কাচ্চিরে এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার মা মোসা. চাঁদনি আক্তার পলি অন্যত্র বিবাহ করে আলাদা থাকায় ভুক্তভোগী তার বাবা ও সৎ মা উম্মে কুলসুম সুমাইয়ার সঙ্গে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের বাড়িতে বসবাস করতেন।

গত জানুয়ারি মাসে দুই দফা নিজ বাড়িতে কিশোরী তার আপন বাবার দ্বারা ধর্ষণের শিকার হন। আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার পর অভিযুক্ত বাবা তাকে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করান। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী বলেন, অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদারকে এরইমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/