• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পাথরঘাটায় ৪৪ টি উপকারভোগী পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ

প্রতিনিধি / ৮৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

পাথরঘাটা( বরগুনা) প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও সুপেয় পানির অভাব মোকাবিলায় পাথরঘাটা উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য অসহায় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ করা হয়। বুধবার (২৯ জানুয়ারি ) দুপুর ৩ টায় পাথরঘাটা কেম এম স্কুল মাঠে সিসিডিবি, পিসিআরসিবি প্রকল্প ফেইজ -২ এর সহযোগিতায় পানির ট্যাংকি বিতরন করা হয়।

অনুষ্ঠানে সিসিডিবির উপজেলা সমন্বয়ক মি: সুজন বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মুহসিন । এছাড়া উপস্থিত ছিলেন পাথরঘাটা কে এম স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পাথরঘাটা কলেজের প্রভাষক বেল্লাল হোসেন সহ আরো অনেকে।

এ সময় উপজেলার সদর ইউনিয়নের ৪৪ টি অসহায় পরিবারের মাঝে ২ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকি বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা বলেন, “উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে। বৃষ্টির পানি সংরক্ষণের এই উদ্যোগ অসহায় পরিবারের জীবনে স্বস্তি ও টেকসই সমাধান এনে দেবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/