• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে বাস ভাড়া নিয়ে তর্ক শিক্ষার্থী-শ্রমিক মুখোমুখি

প্রতিনিধি / ১৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের ঘটনায় বাস-রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ নতুন নয়। আগের সেই ঘটনাগুলোর মতোই শনিবার (৩০ নভেম্বর) ববি শিক্ষার্থীদের সঙ্গে রুপাতলী এলাকায় বাস শ্রমিকদের মারামারি এবং সাময়িক সময়ের জন্য বরিশাল থেকে দুই রুটের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, বরিশাল নগরীর রুপাতলী গোল চত্বর এর দক্ষিণ পাশে পটুয়াখালী সড়কে যাত্রীর জন্য অপেক্ষমাণ লোকাল বাস এমকে পরিবহনের একটি বাসের সহায়কের সঙ্গে ভাড়া চাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর তর্ক-বিতর্ক ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরবর্তীতে শিক্ষার্থীদের বাসটিকে বিশ্ববিদ্যালয় এলাকার কাঠালতলায় থামিয়ে বাস সহায়ককে (হেলপার) মারধর করে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিয়ে যায়। হেলপারকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আটকে রাখার খবর পেয়ে রুপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা বেশ কয়েকটি বাস রাস্তায় আড়াআড়ি রেখে বরিশাল-পটুয়াখালী এবং বরিশাল-পিরোজপুর-খুলনা রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। বেশ কিছুক্ষণ দুই রুটে যান চলাচল বন্ধ থাকার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/