• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ ৮ জনকে শোকজ

প্রতিনিধি / ৪১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় সমর্থকদের ওপর হামলা ও হুমকির ঘটনায় বরিশাল-১ আসনের বিএনপির প্রার্থীসহ আটজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান বরিশালের যুগ্ম ও জেলা দায়রা জজ মো. মনিরুজ্জামান এ শোকজ দেন।

নোটিশ প্রাপ্তরা হলেন- বরিশাল-১ আসনের বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন, সমর্থক সরিকল গ্রামের বিপ্লব প্যাদা, রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের সেন্টু সিকদার, মশিউর সিকদার, সুমন খান, সাদ্দাম বাজার এলাকার রাসেল হাওলাদার ও ধানডোবা গ্রামের শাহজাহান ফকির। পৃথক তিনটি নোটিশে একটি বিএনপির প্রার্থীকে, অপর একটিতে তার পাঁচ কর্মী এবং তৃতীয়টিতে দুই কর্মীকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) নোটিশ প্রাপ্তদের সংশ্লিষ্ট দপ্তরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে কারণ দর্শানোর নোটিশ জারী করে প্রতিবেদন বিচারকের দপ্তরে পাঠানোর জন্য গৌরনদী মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, শুক্রবার নোটিশ পেয়েছি। পরে প্রত্যেকের নামে পাঠিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/