• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত বরিশাল

প্রতিনিধি / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আর অল্প কিছুক্ষণ পরেই বরিশালে বিএনপির বিভাগীয় নির্বাচনি সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে বরণ করতে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইতোমধ্যে বরিশাল নগরের ঐতিহাসিক বেলস্ পার্ক ময়দানে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দিচ্ছেন নেতা কর্মী।

সকাল ১১ টায় সমাবেশ শুরু হওয়ার আগেই ইতিমধ্যেই বেসবার ময়দানের অধিকাংশ এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে। ১১টার মধ্যেই বেশ পাক ময়দান কানায় কানায় পূর্ণ হবে বলে জানান বিএনপি নেতারা।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া জানান, বিএনপির বরিশাল বিভাগীয় জনসভায় বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান জনসভায় বক্তব্য রাখবেন।

তিনি বলেন, দীর্ঘ ২০ বছর পর আমাদের প্রিয় নেতা বরিশাল আসছেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীসহ বরিশালবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ইতোমধ্যে তার আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে তারেক রহমান ও জনসভার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত রয়েছেন । বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ার জানান, বিএনপি জনগণের দল, তাই তারেক রহমানের নিরাপত্তা জনগণই নিশ্চিত করবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, আজকের সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। বরিশাল যে বিএনপির ঘাঁটি সমাবেশ থেকে এটা প্রমাণ করবে বরিশালের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/