• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

প্রতিনিধি / ৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় রিপন বিশ্বাস নামের এক ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন বিশ্বাস (৪৩) আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামিম শেখ বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/