• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে সমাবেশের প্রস্তুতি সম্পন্ন ইসলামী ও সমমনা ৮ দলের

প্রতিনিধি / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালে আগামী ২ ডিসেম্বর স্মরণকালের বৃহৎ সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী ও সমমনা ৮টি দল। এরই অংশ হিসেবে শহরের বেলসপার্ক ময়দান পরিদর্শন করেছেন দলগুলোর বরিশাল জেলা ও মহানগরের নেতারা। তারা স্টেজ, প্যান্ডেল, মাইক স্পট, মিডিয়া স্পট, শৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয়গুলো খতিয়ে দেখেন। পাশাপাশি সমাবেশকে কেন্দ্র করে যানজট এড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নেতারা।

নেতারা জানান, ২ ডিসেম্বর ইসলামী ও সমমনা ৮টি দলের বরিশাল বিভাগীয় সমাবেশ হবে স্মরণকালের বৃহৎ লোকসমাগম। প্রত্যেক দলের কর্মী-সমর্থকরা সমাবেশ সফল করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। মাঠের শৃঙ্খলা, নিরাপত্তা ও যানজট এড়াতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সমাবেশ থেকে দেশের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেবেন কেন্দ্রীয় নেতারা।

বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর বলেন, “২ ডিসেম্বর আট দলের সমাবেশে আট থেকে ১০ লাখ মানুষে সমাগমের প্রস্তুতি নিয়েছেন তারা। ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করীমসহ আট দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত এইচ এম সানাউল্লাহ বলেন, “আগামীকালের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ লাখ নেতাকর্মী উপস্থিত থাকবেন। বরিশাল জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মো. লোকমান হেকিম, বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. জুবায়ের গালিব, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন, জেলা সেক্রেটারি নান্নু হাওলাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/