• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

গণঅধিকার পরিষদের সভাপতির রুটিন দায়িত্বে ফারুক হাসান

প্রতিনিধি / ১৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় পার্টির সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে বিদেশে অবস্থান করছেন। তার অবর্তমানে গণঅধিকার পরিষদের সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের আলোচনা সভার সিদ্ধান্ত এবং দলীয় গঠনতন্ত্রের ৩৬(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সভাপতির অনুপস্থিতিতে ফারুক হাসান এখন থেকে রুটিন দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ প্রায় ৫০ জন আহত হন।

গুরুতর আহতাবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা শেষে গত সপ্তাহে তিনি বাসায় ফেরেন। পরে ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন নুরুল হক নুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/