• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে পাঁচ দিনের বৃষ্টি সম্ভাবনা

প্রতিনিধি / ৮৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এখন সুস্পষ্ট আকার ধারণ করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে আগামী পাঁচ দিন সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে। বিশেষ করে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা-অন্ধ্র উপকূলের কাছে অবস্থান করছে এবং আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত হওয়ায় বাংলাদেশের ওপরও এর প্রভাব পড়ছে।

আজ (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে –
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি।
খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
দিনের তাপমাত্রা সামান্য কমবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী দিনগুলোর পূর্বাভাস –
শনিবার (২৭ সেপ্টেম্বর): ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঢাকাসহ রংপুর ও রাজশাহীতে দু-এক জায়গায় বৃষ্টি। রোববার (২৮ সেপ্টেম্বর) ও সোমবার (২৯ সেপ্টেম্বর): চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু জায়গায় বজ্রবৃষ্টি, অন্য অঞ্চলে দু-এক জায়গায় বৃষ্টি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর): সারাদেশে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। আবহাওয়া অফিস সতর্ক করেছে, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ এবং সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/