• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভাতা কার্ডের নামে প্রতারণা, অফিসের মোটরসাইকেল নিয়ে উধাও কর্মচারী

প্রতিনিধি / ৭০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মচারী বেলাল শেখের বিরুদ্ধে ভাতা কার্ডের নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া ও অফিসের মোটরসাইকেল নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত বেলাল শেখের প্রতারণার শিকার হয়েছেন ছয় মাস ধরে ঘরছাড়া মনজিলা বেগম। তিনি উপজেলার থানাহাট ইউনিয়নের ডাওয়াইটারী এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী। জানা যায়, বেলাল শেখ ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পে ফিল্ড আইটি টেকনিশিয়ান হিসেবে চিলমারী উপজেলা কার্যালয়ে যোগদান করেন। চলতি বছরের ২০ মার্চ থেকে তিনি অফিসে অনুপস্থিত।

অভিযোগ সূত্রে জানা যায়, মনজিলা বেগম বিশ্বাস করে বেলাল শেখের কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা ঋণ দিয়েছেন, যার মধ্যে ভাতা কার্ড করার নামে ৯০ হাজার টাকা রয়েছে। পাশাপাশি বেলাল অফিসের মোটরসাইকেলও নিয়ে গেছেন।

মনজিলা বেগম বলেন, “বিশ্বাস করে ঋণ দিয়েছি। কয়েক মাস ধরে তাকে অফিসে পাচ্ছি না। গ্রামের মানুষ টাকার জন্য চাপ দিচ্ছে। বাধ্য হয়ে পাঁচ বছরের সন্তানকে নিয়ে ঘর ছেড়েছি। খুবই কষ্টে আছি।”

অভিযুক্ত বেলাল শেখের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কলটি বন্ধ পাওয়া যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা আইসিটি অফিসার প্রকৌশলী জ্যোতির্ময় দেবনাথ বলেন, “কর্মচারী বেলাল ছয় মাস ধরে অফিসে অনুপস্থিত এবং অফিসের একটি মোটরসাইকেলও নিয়ে গেছেন। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে ভাতা কার্ড ইস্যু আমাদের দপ্তরের দায়িত্ব নয়।”

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “বেলাল শেখের বিরুদ্ধে এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। তবে আমাদের কাছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পক্ষ থেকে অভিযোগ এসেছে। অভিযোগটি এখনো নথিভুক্ত হয়নি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/