• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

রাঙ্গাবালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধি / ৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর রাঙ্গাবালীতে গলায় ফাঁস দিয়ে ইয়াসমিন (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ইয়াসমিন উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাহেরচর এলাকার মো. তহাসীন সরদারের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে খোরশেদ সরদারের বসতঘরের মধ্যে চালের নিচে থাকা লোহার অ্যাঙ্গেলের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ইয়াসমিন। ঘটনার সময় তার স্বামী চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। ইয়াসমিন স্বামী, সন্তান এবং শ্বশুর-শাশুড়ির সঙ্গে সরকারি বরাদ্দকৃত ঘরে বসবাস করতেন।

সংবাদ পেয়ে এসআই এস. এম. সামিউল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রাঙ্গাবালী থানার এসআই এস. এম. সামিউল জানান, ঘটনাটি নিয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/