• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যু

প্রতিনিধি / ২২৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে মেয়ের মৃত্যুশোকে বিলাপ করতে করতে এক মায়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বোয়ালিয়া গ্রামের মরিয়ম বেগম (৬৫) মারা যান। তাঁর স্বামী লতিফ দুরানী জানান, গত ৩১ আগস্ট সকালে তার মেয়ে রেশমা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানার পুলিশ। মেয়ের মৃত্যুতে মরিয়ম বেগম ভেঙে পড়েছিলেন।

লতিফ দুরানী বলেন, তার জামাতা আব্দুল লতিফ ব্যাপারী, নাতি সুমন ও সুজন কারাগারে থাকায় মেয়ে রেশমা হতাশ হয়ে পড়েন। পরে গত ৩১ আগস্ট সকাল ৮টার দিকে থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

মেয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে তাঁর স্ত্রী মরিয়ম নাওয়া-খাওয়া ছেড়ে দেন। মেয়ের জন্য কাঁদতে কাঁদতে গতকাল সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মরিয়ম। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানান, শারীরিক দুর্বলতা ও মানসিক চাপে মরিয়ম বেগম হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/