• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

কলাপাড়ায় স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে দর্জি দোকানির আত্মহত্যা

প্রতিনিধি / ৯২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন লোকমান সরদার (৩২) নামের এক দর্জি দোকানি। গত শনিবার (১৬ আগষ্ট) রাত দশটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন ভাড়াটিয়া বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত লোকমান ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারে ছেলে। সে পাখিমারা বাজারে দর্জির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

মারা যাওয়ার আগে তিনি এক নোট প্যাডে স্ত্রীকে দায়ি করে লিখে গেছেন, স্ত্রী তাকে ভালো না বাসা এবং টাকা না থাকার কারনে স্ত্রী তাকে ছেড়ে যেতে পারে বলে তিনি আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত লোকমান দীর্ঘদিন ধরে পাখিমারা বাজারে একটি টেইলার্সের দোকান পরিচালনা করে আসছিলেন। প্রতিদিনের মতো দোকান শেষে তিনি ভাড়াটিয়া বাসায় ফেরেন। সন্ধ্যায় স্বজনরা ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখতে পান তিনি গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিচিতজন ও স্বজনরা স্তম্ভিত হয়ে পড়েছেন। স্থানীয়রা বলছেন, লোকমান ছিলেন শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/