• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বঙ্গোপসাগরের এক ইলিশ বিক্রি হলো ৬ হাজার টাকায়

প্রতিনিধি / ৮২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় সুনু মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো ১ কেজি ৮০০ গ্রামের ওজনের একটি ইলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সমুদ্রে গিয়ে জাল তুলতেই ইলিশটি উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে আসলে রাসেল ফিসের মাধ্যমে নিলামে মাছটি ৫ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী নাসির উদ্দিন।

জানা গেছে, ডাকের মাধ্যমে ১ লক্ষ ২৫ হাজার টাকা মণ দরে মাছটি বিক্রি হয়েছে ৫ হাজার ৬শত ২৫ টাকা। মাছটি বিক্রির জন্য রেখেছেন মৎস্য ব্যবসায়ী নাসির উদ্দিন। নাসির উদ্দিন বলেন, বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় খুঁটা জাল দিয়ে মাছটি শিকার করে বিক্রির জন্য নিয়ে আসেন আড়তে। তবে এই রকম বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পরে। আজকে মাছটি কিনেছি লাভের আশায়, এখন সামান্য ব্যবসা হলেই বিক্রি করে দিব।

জেলে সুনু গাজী জানান, আজকে ট্রলারে একটি মাছই পেয়েছি। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তবে আমি যে মাছটি পেয়েছি এটি সাইজে বড় হওয়ার কারণে আমি অনেক টাকা বিক্রি করেছি। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছে তাতে অনেক খুশি আমি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমান বৃদ্ধি পাবে। তাহলে দামটা আরো কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/