• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

নলছিটিতে গাঁজা-ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে পৌর শহরের ফেরিঘাট-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া নারীর নাম সাথী আক্তার (৩২)। তিনি ফেরিঘাট এলাকার বাসিন্দা মনির হোসেনের স্ত্রী এবং তাঁর বসতঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই এল এম আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। এ সময় সাথী আক্তারের পরিহিত পাজামার ডান পাশের কোচর থেকে একটি সিলযুক্ত জিপার ব্যাগে রাখা ৩০৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া ঘরের বারান্দা থেকে আরও ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে আলামত ওজন করে জব্দ করা হয়।এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম বলেন, গ্রেপ্তার সাথী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/