• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ ঘরে রাখলেন মেয়েরা

প্রতিনিধি / ১৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে ৮ দিন ধরে নিজ বাবাকে একটি কক্ষে  তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে  মেয়েদের বিরুদ্ধে। বিষয়টি নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. নজরুল ইসলাম জানতে পেরে তাকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। এসময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়  উপস্থিত ছিলেন।
বুধবার (২৭ নভেম্বর)  রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা
মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা।
মোশাররফ হোসেন তালুকদার বলেন,আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার মেয়েদের অনুমতিতে বিবাহ করি।  আমার স্ত্রীকে নিয়ে নলছিটিতে বাসা ভাড়া  থাকি।
গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে  রেখেছে। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। পরে আমার  স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানায়। পরে তিনি এসে আমাকে উদ্ধার করে।
এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে, রেবা  আক্তার, লাখি আক্তার বলেন,তিনি আমাদের জন্মদাতা পিতা তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন।তাই তাকে আটকিয়ে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই।সেখানেই গিয়ে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকিয়ে রেখেছেন। পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযুদ্ধোকে বলা হয়েছে  তার  মেয়েরা যাতে বঞ্চিত না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/