• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

প্রতিনিধি / ১০৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব রাইয়ান বিন কামালসহ সংগঠনটির ১০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নতুনদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মের এই অংশগ্রহণ গণতান্ত্রিক লড়াইকে আরও শক্তিশালী করবে।

যোগদানকারী নেতাকর্মীদের পক্ষ থেকে রাইয়ান বিন কামাল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মূলত কোনো রাজনৈতিক দল নয়, এটি ছিল একটি দাবি আদায়ের প্ল্যাটফর্ম। ছাত্রদলের আদর্শিক ও গঠনমূলক কার্যক্রমের প্রতি অনুপ্রাণিত হয়ে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই আমরা আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম নূপুর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। উল্লেখ্য, যোগদানকারী এই নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/