• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে নদীতে গোসলে নেমে মামা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধি / ১৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মেঘনা নদীর শাখা বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের অপু চৌধুরীর স্ব-মিল সংলগ্ন এলাকার নদীতে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে গোসল করতে নেমে মামা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচ বছরের মামা আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হলেও ছয় বছরের ভাগ্নি সাউদা আক্তারের সন্ধান মেলেনি।

মৃত আব্দুল্লাহ বাউশিয়া গ্রামের মো. মোক্তার বাঘার ছেলে ও নিখোঁজ সাউদা আক্তার একই গ্রামের শামীম বয়াতীর মেয়ে। সম্পর্কে তারা আপন মামা ও ভাগ্নি। হিজলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আওলাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর দেড়টার দিকে বাউশিয়া গ্রামের একটি স্ব-মিলে সংলগ্ন মেঘনার শাখা নদীতে গোসল করতে নেমে মামা আব্দুল্লাহ ও ভাগ্নি সাউদা আক্তার নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুজির পর আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হলেও সাউদার কোন সন্ধান মেলেনি। তিনি আরও জানান, বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছলে পূণঃরায় নিখোঁজ সাউদা আক্তারের সন্ধানে তল্লাশী অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/