• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

কাশ্মীর সীমান্তে সেনাদের মধ্যে ফের গোলাগুলি

প্রতিনিধি / ২৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে। রোববার (২৭ এপ্রিল) কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এ সংঘর্ষ হয়। সোমবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও কুপওয়া জেলায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাবাহিনী। ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, রাতে পাকিস্তানের সেনা চৌকিগুলো থেকে কোনো উসকানি ছাড়াই গুলি চালানো হয়েছে।

ভারতের প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র পিটিআইকে জানান, ২৭-২৮ এপ্রিল রাতের মধ্যে, কুপওয়া ও পুঞ্চ জেলার বিপরীতে থাকা এলাকা থেকে পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার নিয়েছে।

২২ এপ্রিল পেহেলগামের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত এলাকায় ছুটি কাটাতে আসা ২৫ জন পর্যটককে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে এক জন নেপালের নাগরিকও ছিলেন। ঘটনায় আরও এক কাশ্মীরি স্থানীয় বাসিন্দাও মারা যান, যিনি এক সন্ত্রাসীর কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

মর্মান্তিক এই হামলার পর ভারত সরকার একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, হামলাকারীদের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে।

অন্যদিকে, ইসলামাবাদ পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে সিন্ধু চুক্তি স্থগিত করাকে ‘যুদ্ধের উস্কানি’ বলে উল্লেখ করেছে। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি কার্যকর ছিল, যা এখন আবার চরম চাপের মুখে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/