• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে দাখিল পরীক্ষায় নকল সরবরাহ: শিক্ষকের কারাদণ্ড

প্রতিনিধি / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল আকাইদ ও ফিকহ পরীক্ষায় নকল সরবরাহের দায়ে লাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মো: জামাল উদ্দিনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে প্রভাষক জামাল উদ্দিন নিজের পকেট থেকে প্রশ্নপত্রের উত্তর পত্র স্থানীয় মাদ্রাসার অফিস সহকারীর পকেটে তুলে দেন। এ সময় পরীক্ষা হলে দায়িত্বরত কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বিষয়টি দেখতে পেয়ে তাদের কাছ থেকে উত্তর পত্র উদ্বার করেন এবং উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা কে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেন। ‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা বলেন, অভিযুক্ত শিক্ষক দোষ স্বীকার করলে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/