• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী পরিতোষ মিস্ত্রি গ্রেপ্তার

প্রতিনিধি / ৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদে দীর্ঘদিন পলাতক থাকা দুর্ধর্ষ সন্ত্রাসী পরিতোষ মিস্ত্রি ওরফে কলিঙ্গকে (৬৩) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব জলাবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে তাঁকে পিরোজপুর আদালতে পাঠানোর কথা।

স্থানীয় সূত্র জানায়, পরিতোষ মিস্ত্রি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিলেন। ধারালো অস্ত্র দিয়ে এক পুলিশ সদস্যকে গুরুতর আহত করার ঘটনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে জানা গেছে।

নেছারাবাদ সেনা ক্যাম্পের কর্মকর্তা আল আরাফের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিতোষ মিস্ত্রি ওরফে কলিঙ্গকে গতকাল বিকেলে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/