• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

প্রতিনিধি / ১০৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর : জেলার নাজিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রতন মজুমদার (৫০) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।

 

পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কের শাখারীকাঠী ইউনিয়নের ডাকাতিয়া এলাকায় গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রতন মজুমদার পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত রবিন্দ্র মজুমদারের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রতন মাটিভাংগা বাজারে ধান বিক্রি করে নসিমন চালিয়ে নাজিরপুর হয়ে তার জুজখোলার বাড়িতে ফিরছিলেন। পথে ডাকাতিয়ায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস তার নসিমনকে ধাক্কা দিলে রতন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

 

‎নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। দুর্ঘটনায় দায়ী গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/