• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

পটুয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি / ২৯০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মহিপুরে পরীক্ষা খারাপ হওয়ায় মোসা. রিমি নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আলীপুর অগ্রণী ব্যাংকসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মোসা. রিমি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে চাঁদপুরের বাসিন্দা আবদুল খালেকের মেয়ে।

জানা গেছে, পরীক্ষা শেষে রিমি তার মাকে পরীক্ষা খারাপ হয়েছে বলে জানায়। দুপুরের খাবার পরে খাবে বলে রুমে চলে যায়। পরে খাওয়ার জন্য ডাকাডাকির করলে কোনো সাড়াশব্দ না পেয়ে বাসার মালিককে খবর দেয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে তুলাতলী ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবার অগোচরে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, ধর্ম পরীক্ষা শেষ রিমি ঘরে এসে তার মাকে বলে পরীক্ষা খারাপ হয়েছে। পরে সে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। রাতে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/