• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পটুয়াখালীতে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি / ১৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকীতে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।বাবুল মুরাদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলার মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি। মুরাদিয়ার বোর্ড অফিস বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে গত ৭/১১/২৪ ইং তারিখে মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/