• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বই দেখে পরীক্ষা দেওয়ায় ৬ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিব ও ৮ পর্যবেক্ষককে অব্যাহতি

প্রতিনিধি / ১৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

জেলা প্রতিনিধি, ঝালকাঠি।। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার দ্বিতীয়  দিনে ঝালকাঠির নলছিটি উপজেলায় ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ৮  পর্যবেক্ষক ও একজন কেন্দ্রসচিবকে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের  কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম। অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব হলেন,ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক ফিরোজ আলম ।
এছাড়া আট শিক্ষক হলেন -এসএম কামরুল হুদা, তাসরিন সুলতানা,হুমায়ুন কবির, হাবিবুর রহমান তপু, ইসরাত জাহান,মহিউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও ইসলামু হক সজিব ।তারা ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয়,তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয় ও মর্ডান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আমরা একটি স্বচ্ছ পরীক্ষা সম্পাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ৬ শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাদের বহিষ্কার করা হয়েছে। এছাড়া ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব  ও পরিদর্শকের দায়িত্ব পালনকারী ৮ শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদের আগামী পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/