• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বাউফলে অগ্নিকাণ্ড, দুইটি পরিবারের সবকিছু পুড়ে ছাই!

প্রতিনিধি / ১৪৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

মোঃ জসীম উদ্দিন, বাউফল: পটুয়াখালীর বাউফলে আগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি পরিবারের সবকিছু পুড়ে ভস্মীভূত হয়েছে এবং ১টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ শনিবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার নওয়ামালা ইউনিয়নের পূর্ব যৌতা গ্রামের হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বাড়ির কাছাকাছি গেলেও সড়কের অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা সকলে এগিয়ে এসে নিজেদের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷ তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পুড়েছে আশপাশের গাছপালা ও ভুক্তভোগীদের গৃহপালিত পশু-পাখি। সরেজমিনে জানা যায়, একটি ছাদের নিচেই আলাদা দুইটি ঘরে বসবাস করতেন কাদের হাওলাদারের ছেলে ফকর উদ্দিন হাওলাদার ওরফে ফকু ও তার মেয়ের পরিবার।

রাতে হঠাৎ একটি বিদ্যুতের বাল্ব বিস্ফোরণ হয়ে আগুন লাগে। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে যায়। সম্প্রতি অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ফকু তার অটোরিকশা গাড়ি বিক্রি করেন। বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকাও পুড়ে গেছে। অসহায় এই পরিবারটিকে রাষ্ট্রীয় সহায়তা দেয়াসহ রাস্তাঘাট উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/