• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

কাউখালীতে ওয়ারেনটভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

প্রতিনিধি / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন গাঁজা ব্যবসায়ী সহ ওয়ারেনটভুক্ত মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাতে কাউখালী থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে উপজেলার আমরাজুরি ইউনিয়নের সোনাকুর গ্রামের রমেশ চন্দ্র মাঝির ছেলে রনজিত চন্দ্রকে গাঁজা সহ গ্রেফতার করে।

অপর অভিযানে এসআই জয়দেব ধরের নেতৃত্বে একটি পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের আনসার আলীর ছেলে মোঃ হিরন (৪৫) ও একই ইউনিয়নের  কুমিয়ান গ্রামের শাজাহান জমাদ্দারের ছেলে মোঃ শাহ জালাল (৩০)কে গাঁজাসহ গ্রেফতার করে।

পুলিশ এ সময় ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করে যার আনুমানিক মূল্য প্রায় ১০হাজার টাকা। এছাড়া একই রাতে উপজেলার শিয়ালকাঠী গ্রামের মাদক মামলার ওয়ারেনটভুক্ত আসামি হাতেম গাজীর ছেলে মোঃ হানিফ (৩৫)কে গ্রেফতার করে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে ৬৫ গ্রাম গাঁজাসহ আসামীদের গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/