• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ইন্দুরকানীতে জয় বাংলা ক্যাম্পেইন করা সেই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রতিনিধি / ১০৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে জয়বাংলা ক্যাম্পেইন করা সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী মো: মাহিন হাওলাদারকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার বালিপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়। মাহিন বালিপাড়া ইউনিয়নের পূর্ব চর বলেশ্বর গ্রামের মো. জাকির হাওলাদারের ছেলে। আজ বুধবার (০৯ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও থানা সূত্র জানায়, জুলাই-আগস্ট বিপ্লবের পর এই ছাত্রলীগ নেতা মাহিন বালিপাড়া বাজারের বিভিন্ন দেয়ালে জয় বাংলা লিখে ছবি তুলে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পাঠালে তার ছবিটিকে কেন্দ্রীয় ছাত্রলীগের ফেইসবুক পেইজে পোস্ট করেন। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এছাড়াও ফেইসবুক পোস্টে বিরোধী দলীয় লোকদের ওপর হামলারও পোস্ট করতে দেখা যায়। মাহিনের হাতে জিআই পাইপ সহ দুটি ছবিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, বালিপাড়ায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলায় জড়িত থাকায় ছাত্রলীগ কর্মী মাহিন (২০) কে আটক করা হয়েছে। তাকে মারামারি মামলায় আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/