• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ‍গ্রীন লাইন পরিবহনের চাঁপায় কিশোর নিহত

প্রতিনিধি / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মহাসড়ক পারাপারের সময় বেপরোয়াগতির গ্রীন লাইন পরিবহনের চাঁপায় বারো বছর বয়সের জয় দত্ত নামের এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থীর মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায়। নিহত জয় উপজেলার তাঁরাকুপি গ্রামের সুমন্ত দত্তের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, ব্যাটারি চালিত ভ্যান থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পারাপার হচ্ছিলো জয়। এসময় বরিশাল থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের বেপরোয়াগতির একটি বাস জয়কে চাঁপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জয় নিহত হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, গ্রীন লাইন পরিবহনের ঘাতক বাসটি সনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/