• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

কলাপাড়ায় ব্ল্যাকমেইল করে ভাবিকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধি / ১০৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় মামাতো দেবর সোহাগ হাওলাদারের (২৭) বিরুদ্ধে দুই সন্তানের জননী এক নারীকে (২৩) ব্ল্যাকমেইল করে বারবার ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবশেষ শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের বাড়িতে সে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ এবং রাতে ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে মারধর করে।

অভিযুক্ত সোহাগ হাওলাদার কলাপাড়া মধ্যটিয়াখালীর সুলতান হাওলাদারের ছেলে। আহত ওই নারী জানায়, আত্মীয়তার সুবাদে প্রতিবেশী সোহাগ প্রায়ই ওই নারীর ঘরে যাওয়া আসা করতো। প্রায় আড়াই বছর আগে তাকে ঘরে একা পেয়ে সে জোরপূর্বক ধর্ষণ করে এবং তা মোবাইলে ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সে তাকে বেশ কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে।

গতকাল (৪ এপ্রিল) দুপুরে তাকে ঘরে একা পেয়ে আবারও ধর্ষণ করে। সন্ধ্যায় ওই নারীর স্বামী নদীতে মাছ শিকারে যায়। রাত সাড়ে ১১টার দিকে ফের ধর্ষণ করতে গেলে ওই নারী তাকে বাধা দেয় এবং কৌশলে ফোনে তার স্বামীকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ ওই নারীকে মারধর করে এবং তার স্বামী বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। কলাপাড়া থানার অফিসার (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/