• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

কলাপাড়ায় নিখোঁজ ৩ সন্তানের জননী, স্বামী-দেবরসহ গ্রেপ্তার ৭

প্রতিনিধি / ১৩৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তিন আগে নিখোঁজ হন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম চাকামইয়া গ্রামের গৃহবধূ আখি আক্তার (৩৫)। এ ঘটনায় হয়েছে মামলা হয়েছে। সেই মামলায় নিখোঁজ গৃহবধূর স্বামী, দেবর, ননদসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হলেও বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে গত ১ এপ্রিল রাতে তিন সন্তানের জননী গৃহবধূ আখি নিখোঁজ হয়। আখির স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গত ১ এপ্রিল তাদের বাড়িতে মেহমান ছিল। সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। মেহমান বেশি থাকায় স্বামী আলমগীর সিকদার দুই সন্তানকে নিয়ে ভাইয়ের ঘরে ঘুমান।

আখি তার ননদের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ননদ জেগে তাকে বিছানায় দেখতে না পেয়ে চিৎকার করলে পরিবারের বাকি সদস্যরা ছুটে আসেন। তারা এসে দেখেন ঘরের পেছনের দরজা খোলা। মেঝেসহ দরজার পথ ধরে বাড়ির সামনে পর্যন্ত রক্ত পড়ে আছে।

এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর ছেলে আসাদুল সিকদার জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। কলাপাড়া থানার এসআই মো. জাহিদ বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/