• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে প্রতিবন্ধী নবজাতককে গভীর রাতে সড়কে ফেলে গেলেন স্বজনরা

প্রতিনিধি / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কয়েক দিন বয়সী প্রতিবন্ধী ছেলে নবজাতককে গভীর রাতে বরিশাল নগরীর সড়কে ফেলে গেছেন স্বজনরা। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ত্রিশ গোডাউনের সিঙ্গারা পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

বর্তমানে শিশুটিকে বরিশাল শের- ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি বলেন, নবজাতককে ফেলে যাওয়ার সময় নবজাতকের সঙ্গে একটি তোয়ালেসহ একটি ঝুড়ি ও বাচ্চাদের দুধ খাওয়ার ফিডার পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিভাবকদের শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে ওই এলাকায় নবজাতককে দেখতে পান রুহুল আমিন নামে এক ব্যক্তি। এরপর ওই ব্যক্তি শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জানিয়েছেন পিঠ ও পায়ের গঠন দেখে ধারণা করা হচ্ছে যে শিশুটি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ কারণেই হয়তো নবজাতককে রাস্তায় ফেলে গেছেন স্বজনরা। উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটিকে সুস্থ করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শিশুটি বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/