• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পটুয়াখালীতে ঋণ পরিশোধে ব্যর্থ, জোরপূর্বক পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিয়ে!

প্রতিনিধি / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ফুপুর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে শিশুটিকে দুদফা তুলে নেওয়ার চেষ্টায় আতঙ্কে দিন পার করছে ভুক্তভোগীর পরিবার।

তবে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন হাওলাদার ও ফুপু জাহানারা। তারা বলেন, টাকা পাব কিন্তু বিয়ের বিষয়টি সত্য নয়। ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৪ মাস আগে ওই শিশুর বাবা তার ফুফু জাহানারার মাধ্যমে শিপনের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন। ধার দেনায় জর্জরিত হয়ে ভিকটিমের বাবা এলাকা ছাড়া হয়েছেন।

প্রায় এক মাস আগে ওই শিশু শিক্ষার্থীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে জাহানারা (ফুফু) শহরের একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিপনের সঙ্গে বিয়ে দেন। পরে তারা দু’দফা তুলে নিতে আসলে এলাকাবাসীর বাঁধায় তা পণ্ড হয়ে যায়।

ওই ছাত্রীর মা বলেন, আমাকে না বইলা আমার মেয়েকে শহরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বিয়ে দিয়েছে। আমি সবার বিচার চাই। কঠিন বিচার চাই।এ বিষয়ে জানতে টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।

মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, ওই শিশু শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ না হয় তার প্রতি আমরা নজর রাখছি। পাশাপাশি আইনি প্রক্রিয়ায় আমরা সহায়তা করব।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আপনাদের মাধ্যমে আমি বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/